বিতর্কিত দেয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো নদীয়ার শান্তিপুরে - The News Lion

বিতর্কিত দেয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো নদীয়ার শান্তিপুরে


দি নিউজ লায়নঃ     বিতর্কিত দেয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো নদীয়ার শান্তিপুরে। ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি নানা অছিলায় এলাকা উত্তপ্ত করতে চাইছে এমনই ঘটনা রবিবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পার্শ্ববর্তী একটি দোকানের দেওয়ালে তৃণমূলকে ভোট না দিলে রক্ত বন্যা বইবে এই বিতর্কিত দেওয়াল লিখনটি দেখতে পান এলাকার স্থানীয় পথচলতি মানুষ।


 দেওয়ালে  লিখনটির নিচে মনোজ সরকার নামের স্থানীয় এক তৃণমূল কর্মীর নাম উল্লেখ করা রয়েছে বলেও জানা যায় স্থানীয় সূত্রে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। যদিও এই বিষয়ে জানতে গেলে তৃণমূল কর্মী মনোজ সরকার তাঁর ওপরে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন। 


বিতর্কিত এই পোস্টটার লিখনের বিষয়টি ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব সহ পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে বলেও জানান শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র। পাশাপাশি এই দিন শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তিন নম্বর গেট এলাকায় বিজেপিকে উদ্দেশ্য করে লেখা অপর একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে ওই এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.